খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের নিচে

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট

খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের নিচে
Share

দেশে গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতির হার কমেছে। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, মে মাসের তুলনায় জুনে মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, গত মে মাসে যেটি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।

খাদ্য মূল্যস্ফীতিও জুন মাসে ১ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। মে মাসে যেটি ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে মে মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও জুন মাসে সেটি কমে ৯ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক ০৫ শতাংশ।

এছাড়া জুন মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭২ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৯৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৪ শতাংশ।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএl
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪২ পিএম | সোমবার, ০৭ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com