শিরোনাম >>
শিরোনাম >>

দ্বিতীয় কার্যদিবসেও সূচকের উত্থান লেনদেন ৬০১ কোটি

  |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট

দ্বিতীয় কার্যদিবসেও সূচকের উত্থান লেনদেন ৬০১ কোটি
Share

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৫ পয়েন্টে।

আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮ টির, কমেছে ১৯১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৯ টি কোম্পানির বাজারদর।

আজ ডিএসইতে মোট ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫৪ পিএম | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com