শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ইন্স্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট

প্রাইম ইন্স্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার (১৪ জুলাই) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান এম. নুরুল আলম এফসিএস, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লা, মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ সহ অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব মাহামুদুল হাসান এফসিএস।

সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণে ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো সকলের সর্বসম্মতিক্রমে অনুমোদনসহ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০ শতাংশ হারে লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:০৯ পিএম | সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com