শিরোনাম >>
শিরোনাম >>

জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

  |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট

জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
Share

জুলাই গণঅভ্যূত্থান দিবস হিসেবে আগামী ৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২ জুলাই ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষ্যে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলোকেও ছুটির আওতাভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার, সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। অতএব, সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:২০ পিএম | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com