শিরোনাম >>
শিরোনাম >>

প্রিমিয়ার লিজিংয়ের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা

  |   রবিবার, ১৭ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

প্রিমিয়ার লিজিংয়ের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা
Share

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা। আগের বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২৮ টাকা ৫৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৭৪ টাকা ৩৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৪ পিএম | রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com