শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে সূচকের পতনে কমেছে লেনদেন

  |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের পতনে কমেছে লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ, অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৫০ পিএম | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com