শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় সামান্য বেড়েছে লেনদেন

  |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় সামান্য বেড়েছে লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ সেপ্টেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯.৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯ অবস্থান করছে।‘ডিএসইএস’ সূচক ০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক ১.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে আজ মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২১২টি কোম্পানির দর বেড়েছে, ১০৫ টির দর কমেছে এবং ৮০ টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৭ পিএম | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com