শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে সূচকের উত্থানে সপ্তাহ শুরু

  |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের উত্থানে সপ্তাহ শুরু
Share

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ অক্টোবর) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের উত্থান হলেও আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। তবে, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

‎ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৫২ পিএম | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com