শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ল্যাম্পসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশ ল্যাম্পসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪-২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে (৬.২২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল (১২.৭৬) টাকা। এ ছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৯৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৯ পিএম | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com