শিরোনাম >>
শিরোনাম >>

লভ্যাংশ দেবে না অ্যাপেক্স ট্যানারি ও লংকাবাংলা ফাইন্যান্স

  |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

লভ্যাংশ দেবে না অ্যাপেক্স ট্যানারি ও লংকাবাংলা ফাইন্যান্স
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি চলতি অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ১৪ অক্টোবর (মঙ্গলবার) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

তথ্য অনুসারে,  অ্যাপেক্স ট্যানারি সমাপ্ত হিসাব বছরে প্রতি শেয়ারে ১৪ টাকা ৬২ পয়সা লোকসান করেছে। আগের হিসাব বছরে এই লোকসান ছিল ৮ টাকা ৩১ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.১৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

লংকাবাংলা ফাইন্যান্স সমাপ্ত হিসাব বছরে প্রতি শেয়ারে ০.৫১ টাকা আয় (ইপিএস) করেছে, যা আগের বছর ছিল ০.৭০ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৩২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৪ পিএম | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com