শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল প্রত্যাহারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত

  |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল প্রত্যাহারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত
Share

চট্টগ্রাম বন্দরে ৪১ শতাংশ বাড়তি মাশুল প্রত্যাহারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। সোমবার সকাল থেকে বন্দর কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে।

বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন তাদের ঘোষিত সপ্তাহব্যাপী কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। সংগঠনটির সভাপতি এস এম সাইফুল আলম জানান, বন্দর কর্তৃপক্ষ বর্ধিত মাশুল প্রত্যাহারে সম্মত হয়েছে বলে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

তিনি বলেন, “বন্দর কর্তৃপক্ষ আজ সকালে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে কর্মীদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছি।”

এর আগে গত শনিবার এজেন্টরা সপ্তাহব্যাপী চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের ফলে নতুন চালান খালাস কার্যক্রমে বিঘ্ন ঘটে।

উল্লেখ্য, ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর বন্দর মাশুল বৃদ্ধির গেজেট প্রকাশ করে কর্তৃপক্ষ। ১৫ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হয়, যাতে আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বৃদ্ধি করা হয়। ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।

যদিও সোমবার কর্মবিরতির ফলে কনটেইনার সরবরাহে বড় কোনো প্রভাব পড়েনি, তবু বন্দর কর্মকর্তারা ও শিপিং এজেন্টরা সতর্ক করেছেন—কর্মসূচি চলতে থাকলে ভবিষ্যতে বন্দরের কার্যক্রমে ধীরগতি দেখা দিতে পারত।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৪৩ পিএম | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com