শিরোনাম >>
শিরোনাম >>

বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা সংশোধনে আইডিআরএ’র পরামর্শ কর্মশালা অনু‌ষ্ঠিত

  |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা সংশোধনে আইডিআরএ’র পরামর্শ কর্মশালা অনু‌ষ্ঠিত
Share

বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ সংশোধন বিষয়ে অংশীজনদের সঙ্গে পরামর্শ কর্মশালার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আইডিআরএ সদর দপ্তরে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

কর্মশালায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, একাডেমিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ ও অ্যাকচুয়ারিরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বীমা খাতের বাস্তব প্রয়োজন অনুযায়ী বিধিমালা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন।

আইডিআরএ বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ সংশোধন বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণের মাধ্যমে একটি বাস্তবসম্মত বিধিমালা তৈরি আগহী যা খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১০ পিএম | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com