শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আজ শনিবারও খোলা থাকছে ব্যাংক

  |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আজ শনিবারও খোলা থাকছে ব্যাংক
Share

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা সংক্রান্ত কার্যক্রম সহজ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে শনিবার দেশের সব তফসিলি ব্যাংক শাখা খোলা থাকবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল।

এই পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রার্থীদের সম্ভাব্য জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয় নির্বাচন কমিশন। ইসির সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই আজ শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৫২ এএম | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com