শিরোনাম >>
শিরোনাম >>

লংকাবাংলা ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান আহমদ আহসানুল মুনির

  |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

লংকাবাংলা ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান আহমদ আহসানুল মুনির
Share

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আহমদ আহসানুল মুনির। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আহমদ আহসানুল মুনির একজন অভিজ্ঞ ব্যাংকার। ব্যাংকিং খাতে তার তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের মাশরেক ব্যাংক, ইউনিয়ন ন্যাশনাল ব্যাংক, আবুধাবি কমার্শিয়াল ব্যাংক ও আল হিলাল ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট ও অপারেশনাল অডিট এবং ফিনান্সিয়াল কন্ট্রোলে তার বিশেষ দক্ষতা রয়েছে। ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ঋণনীতি প্রণয়ন ও সংশোধন, বিভিন্ন খাতে ক্রেডিট পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং প্রক্রিয়া পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যাংকিং থেকে অবসর গ্রহণের পর তিনি সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট খাতে পরামর্শক হিসেবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৪৯ পিএম | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com