শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবিদ হোসেন খান। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসই জানায়, আর্থিক ব্যবস্থাপনা খাতে ১৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আবিদ হোসেন খানের। হিসাবরক্ষণ ও আর্থিক নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরম্যান্স ব্যবস্থাপনা, ট্রেজারি কার্যক্রম এবং কর ব্যবস্থাপনায় তিনি দক্ষ। একই সঙ্গে বড় ও বহুমুখী টিম পরিচালনা, কার্যকর আর্থিক কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন এবং প্রক্রিয়া আধুনিকায়নে তার উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কেপিএমজি বাংলাদেশের তত্ত্বাবধানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃত। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।

পেশাগত জীবনে তিনি গ্রামীণফোন ও বাংলালিংকে দীর্ঘ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ সময় আর্থিক প্রতিবেদন প্রস্তুত, কর ব্যবস্থাপনা, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুসারে হিসাব প্রণয়ন, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং বৃহৎ করপোরেট অডিট ও মূল্যায়ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এরপর তিনি এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি সিএফও ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন আবিদ হোসেন খান। সেখানে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একাধিক প্রতিষ্ঠানের এন্ড-টু-এন্ড ফাইন্যান্স কার্যক্রম তত্ত্বাবধান করেন। এ সময় দেশি ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ ও ইকুইটি ফান্ড সংগ্রহ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং করপোরেট গভর্ন্যান্স কাঠামো জোরদারে নেতৃত্ব দেন।

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩৪ এএম | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com