শিরোনাম >>
শিরোনাম >>

রমজানে ডিএসই লেনদেনের সময়সূচি

  |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রমজানে ডিএসই লেনদেনের সময়সূচি
Share

পবিত্র রমজানকে সামনে রেখে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে ডিএসইতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে, যা শেষ হবে দুপুর ১টা ৫০ মিনিটে।

তবে অফিসিয়াল কার্যক্রমের সময় অপরিবর্তিত থাকছে না। এ সময়ে ডিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেন পূর্বের নিয়মে ফিরবে। স্বাভাবিক সময়ে ডিএসইতে লেনদেন হয় সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকও রমজান উপলক্ষে ব্যাংক লেনদেন ও অফিস সময় পুনর্নির্ধারণ করেছে। নতুন সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫১ এএম | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com