| রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৩৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৩৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।
Posted ১০:৪২ এএম | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity