| রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম দুটি সাংস্কৃতিক আয়োজন-একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন। দিনটির সকাল ও বিকেলে পৃথক আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। বিকেলে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এ দুটি আয়োজনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজনকে সফল করতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন।
এদিকে এবারের বইমেলাকে আরও অংশগ্রহণমূলক করতে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরা, যা মেলায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Posted ২:১৩ পিএম | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity