শিরোনাম >>
শিরোনাম >>

টেলিমেডিসিন সেবা বাড়াতে মেঘনা লাইফ–গ্রামীণ হেলথটেক সমঝোতা চুক্তি

  |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

টেলিমেডিসিন সেবা বাড়াতে মেঘনা লাইফ–গ্রামীণ হেলথটেক সমঝোতা চুক্তি
Share

বীমা ও ডিজিটাল স্বাস্থ্যসেবাকে একসুতোয় গাঁথতে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গ্রামীণ হেলথটেক লিমিটেড। সাম্প্রতিক এক অনুষ্ঠানে মেঘনা লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএ এবং গ্রামীণ হেলথটেকের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা-বিশেষ করে টেলিমেডিসিন ও অন-ডিমান্ড ডিজিটাল কেয়ার-সুবিধা চালু করবে। ফলে মেঘনা লাইফের পলিসিহোল্ডার ও কর্মীরা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।

উদ্যোগটি স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী ও দ্রুত সেবা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে করে বীমা গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজপ্রাপ্য, কার্যকর এবং সময়োপযোগী হয়ে উঠবে।

অনুষ্ঠানে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), গ্রামীণ হেলথটেক চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, চিফ বিজনেস অফিসার সোলাইমান রাসেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১৪ পিএম | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com