শিরোনাম >>
শিরোনাম >>

নোয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক বিতরণ, ব্যবসা সম্প্রসারণে জোর

  |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

নোয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক বিতরণ, ব্যবসা সম্প্রসারণে জোর
Share

নোয়াখালী অঞ্চলে গ্রাহকদের মধ্যে বীমা দাবির চেক বিতরণ এবং ব্যবসা উন্নয়ন নিয়ে সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বুধবার (৪ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে দাবির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

তিনি বলেন, নির্ধারিত সময়ে বীমা দাবি পরিশোধের মাধ্যমেই গ্রাহকের আস্থা অর্জন সম্ভব এবং এ ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মাঠপর্যায়ের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় সেবার মানোন্নয়ন, গ্রাহকভিত্তি সম্প্রসারণ এবং ব্যবসা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা গুরুত্ব দেন গ্রাহককেন্দ্রিক সেবা জোরদার এবং দ্রুত দাবি নিষ্পত্তির ওপর।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীরা সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের লক্ষ্য অর্জনে আশাবাদ ব্যক্ত করেন। -বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৩ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com