| বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট
সরকারি ট্রেজারি বন্ড জামানত রেখে গ্রাহকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন নীতিমালা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে কয়েকটি নির্দিষ্ট শর্ত মেনে ঋণ বিতরণ করতে হবে।
বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক নির্দেশনায় বলা হয়, ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট বন্ডকে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে লিয়েন হিসেবে নিবন্ধন করতে হবে। এরপর গ্রাহকদের ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেওয়া যাবে।
নির্দেশনা অনুযায়ী, বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে সুদসহ ঋণের মোট স্থিতি কোনো অবস্থাতেই বন্ডের অভিহিত মূল্যের বেশি হতে পারবে না।
এ ছাড়া ঋণের মেয়াদ বন্ডের মেয়াদের বেশি করা যাবে না। ট্রেজারি বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ঋণ দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
Posted ৩:২১ পিএম | বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity