এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি, অটোগ্যাসেও বড় সমন্বয়

  |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি, অটোগ্যাসেও বড় সমন্বয়
Share

দেশের জ্বালানি বাজারে নতুন করে মূল্যচাপ তৈরি হয়েছে এলপিজি খাতে। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। ফলে এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা, যা মার্চ মাসে ছিল ১,৩৪১ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংস্থাটি নতুন এ মূল্য ঘোষণা করে জানায়, সিদ্ধান্তটি একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে এই সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই সঙ্গে পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ, প্রতি লিটারে দাম বেড়েছে প্রায় ১৮ টাকা।

এর আগে মার্চ মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়। তবে এক মাসের ব্যবধানে উভয় ক্ষেত্রেই বড় ধরনের মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়চাপ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২৪ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com