শিরোনাম >>
শিরোনাম >>

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বড় উল্লম্ফন

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বড় উল্লম্ফন
Share

দুই দিন আগেই কমার পর আবারও দেশের বাজারে বড় ধরনের বৃদ্ধি পেল স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, নতুন মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

এর আগে সর্বশেষ ৬ এপ্রিল দাম সমন্বয়ের সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে আসে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায়। তবে অল্প সময়ের ব্যবধানে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি এলো।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ দফায় দাম বেড়েছে এবং ২২ দফায় কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় চাহিদা—এই তিন কারণেই মূলত স্বর্ণের দামে এমন ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৪৪ এএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com