| মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কক্সবাজারে ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। গত ১১ এপ্রিল হোটেল লংবিচে আয়োজিত হাই পারফরম্যান্স ম্যানেজারস কনফারেন্স ও বীমা দাবি চেক প্রদান অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের মাঝে এ চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০ হাজার উন্নয়ন কর্মী অংশ নেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, এসভিপি মনির আহমেদ এবং মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কোম্পানির অর্জিত প্রিমিয়াম সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শিল্প-বাণিজ্যে বিনিয়োগ করা হচ্ছে। এতে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও নীতির ভিত্তিতে কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। দক্ষ জনবল তৈরি হয়েছে, যারা গ্রাহকদের উন্নত সেবা প্রদান করছে। সময়মতো বিমা দাবি পরিশোধ করায় কোম্পানির প্রতি গ্রাহকদের আস্থা ও ব্যবসায়িক সাফল্য দিন দিন বাড়ছে।
সভাপতির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, বীমা একটি স্বাধীন ও সেবামূলক পেশা। এ খাতে কাজ করে কর্মীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং সমাজে মর্যাদা অর্জন করছেন। একসময় বীমা পেশা অবহেলিত হলেও বর্তমানে এটি একটি সম্মানজনক পেশায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, কর্মীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জন সম্ভব। বীমার মাধ্যমে যেমন গ্রাহকের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়, তেমনি কর্মীদেরও আর্থিক উন্নয়ন ঘটে। -বিজ্ঞপ্তি
Posted ১০:৪৬ পিএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity