শিরোনাম >>
শিরোনাম >>

জ্বালানি ব্যয় কমাতে ভার্চুয়াল সভায় জোর, সশরীরে উপস্থিতিতে নিরুৎসাহ

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

জ্বালানি ব্যয় কমাতে ভার্চুয়াল সভায় জোর, সশরীরে উপস্থিতিতে নিরুৎসাহ
Share

জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলা এবং তেলের ব্যবহার কমাতে প্রশাসনিক কার্যক্রমে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একান্ত প্রয়োজন ছাড়া সরাসরি সভা আয়োজন না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সরকারি কাজের ধারাবাহিকতা ও কার্যকারিতা বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এজন্য বিভিন্ন কর্মসূচিতে কর্মকর্তাদের যাতায়াত কমিয়ে প্রযুক্তিনির্ভর অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিভাগীয় পর্যায়ের কোনো অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সশরীরে না গিয়ে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন। এতে সরকারি যানবাহনের ব্যবহার কমবে এবং জ্বালানি সাশ্রয় সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া সরাসরি সভা এড়িয়ে চলার মাধ্যমে রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে সংশ্লিষ্টদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। নতুন এ নির্দেশনাকে সেই উদ্যোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০০ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com