শিরোনাম >>
শিরোনাম >>

উত্তরাধিকার সূত্রে মুন্নু গ্রুপের তিন কোম্পানির শেয়ার পেলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

উত্তরাধিকার সূত্রে মুন্নু গ্রুপের তিন কোম্পানির শেয়ার পেলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম
Share

প্রয়াত মায়ের রেখে যাওয়া শেয়ার উত্তরাধিকার সূত্রে নিজের নামে নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানির এসব শেয়ারের বর্তমান বাজারমূল্য ১৮ কোটির বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) পৃথক ঘোষণার মাধ্যমে মুন্নু গ্রুপের তিনটি কোম্পানির শেয়ার হস্তান্তরের তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলো হলো—মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকস। এসব প্রতিষ্ঠানে প্রয়াত হুরন নাহার রশিদের নামে থাকা মোট ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের নামে স্থানান্তর করা হয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, এর মধ্যে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার রয়েছে।

উল্লেখ্য, হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। তিনি ছিলেন মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী এবং উল্লিখিত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে এসব শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তর করা হয়েছে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, বর্তমান বাজারদরে এসব শেয়ারের সম্মিলিত মূল্য ১৮ কোটিরও বেশি।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১৪ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com