প্রতিদিনের অর্থনীতি | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম উঠেছে ২ লাখ ৫০ হাজার টাকার ওপরে, একই সঙ্গে রুপার দামেও হয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে, যা শনিবার (১৮ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ২১৬ টাকা বেশি। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়, ২১ ক্যারেটের ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে।
এর আগে ৯ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। তবে অল্প সময়ের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দাম।
Posted ১০:৪৯ এএম | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity