শিরোনাম >>
শিরোনাম >>

এলপিজির দামে ফের ঊর্ধ্বগতি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৯৪০ টাকা

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

এলপিজির দামে ফের ঊর্ধ্বগতি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৯৪০ টাকা
Share

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো ভোক্তা পর্যায়ের এলপি গ্যাসের দাম। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে এখন গুনতে হবে ১,৯৪০ টাকা।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, নতুন এ দাম রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা, সেখানে তা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প সময়ের ব্যবধানে আবারও বাড়তি ব্যয়ের মুখে পড়লেন ভোক্তারা।

শুধু এলপিজিই নয়, বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা চলতি মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে এপ্রিলের শুরুতেই এলপিজির দাম এক দফায় ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। ফলে এক মাসের মধ্যে দু’দফা মূল্যবৃদ্ধি নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কমিশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এলপিজিবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প উৎস থেকে গ্যাস আমদানি করতে সময় ও খরচ—দুটোই বাড়ছে।

এ ছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বীমা ও নিরাপত্তা ব্যয় বেড়ে যাওয়ায় এলপিজি আমদানিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫৪ পিএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com