শিরোনাম >>
শিরোনাম >>

তিতাস গ্যাসের মূলধন বাড়ছে, ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

তিতাস গ্যাসের মূলধন বাড়ছে, ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
Share

রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সরকারের ঋণ সমন্বয়ের অংশ হিসেবে এ মূলধন বৃদ্ধি করা হচ্ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিতাস গ্যাসের প্রস্তাবিত শেয়ার ইস্যুতে অনুমোদন দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে নেওয়া ঋণের বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে এই মূলধন বৃদ্ধি করা হবে।

এর আগে, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা (ইজিএম) এ শেয়ারহোল্ডাররা ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ বৈশিষ্ট্যের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যে মোট ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে।

ইজিএমে অনুমোদনের পর প্রস্তাবটির চূড়ান্ত অনুমতির জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বিএসইসি গত ১৫ এপ্রিল প্রস্তাবটিতে সম্মতি দেয়। ফলে, শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে কোম্পানির পরিশোধিত মূলধন প্রায় ২৮২ কোটি ৭৫ লাখ টাকা বৃদ্ধি পাবে।

বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। নতুন শেয়ার ইস্যু সম্পন্ন হলে মূলধনের পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানা গেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৬ পিএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com