ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

 ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা
Share

২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি। আগের বছরের তুলনায় কোম্পানির আয় ও নগদ প্রবাহে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সামান্য উন্নতি দেখা গেছে। বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৭ পয়সা।

একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৫৮ পয়সা। এছাড়া, শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩১ পয়সা, যা আগের বছরের ৭৬ পয়সা থেকে কিছুটা বেশি।

কোম্পানিটি জানিয়েছে, ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩৬ এএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com