প্রতিদিনের অর্থনীতি | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল) অগ্নি বীমা দাবির অর্থ পরিশোধের অংশ হিসেবে একটি চেক হস্তান্তর করেছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স আপন মেটাল ফ্যাক্টরি অ্যান্ড ওয়ার্কস-এর প্রোপ্রাইটর মো. কবির হোসেনের কাছে দাবির চেকটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির দাবি বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী, প্রধান আর্থিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফিরোজুল ইসলাম এবং দাবি বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলাম।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই সময়মতো বীমা দাবির অর্থ পরিশোধ করা হচ্ছে।- বিজ্ঞপ্তি
Posted ৫:১২ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity