শিরোনাম >>
শিরোনাম >>

রেমিট্যান্সে জোরালো গতি, ২২ দিনে এলো প্রায় ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

রেমিট্যান্সে জোরালো গতি, ২২ দিনে এলো প্রায় ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার
Share

চলতি এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ৪২ বিলিয়ন (২৪১ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার ৪৮৭ কোটি টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৬ কোটি ৪০ লাখ ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৪ হাজার ৪৪০ কোটি টাকার বেশি।

সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার প্রবাসী আয় আসে।

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে (৩২৯ কোটি ৫৬ লাখ ডলার), তৃতীয় সর্বোচ্চ ২০২৫ সালের ডিসেম্বরে (৩২২ কোটি ৬৬ লাখ ডলার) এবং চতুর্থ সর্বোচ্চ চলতি বছরের জানুয়ারিতে (৩১৭ কোটি ডলার)।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহমূলক পদক্ষেপ এবং প্রবাসীদের আয়ের প্রবণতা বৃদ্ধির ফলে রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:০৬ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com