শিরোনাম >>
শিরোনাম >>

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান, সম্পাদক মহিদুল

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান, সম্পাদক মহিদুল
Share

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মহিদুল হাসান।

এনবিআরের রাজস্ব ভবনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬-২৭ সালের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। নির্বাচনে আহসান হাবিব ও মহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আহসান হাবিব বর্তমানে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। অন্যদিকে সৈয়দ মহিদুল হাসান কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পূর্ববর্তী কমিটির মহাসচিব ছিলেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কবীর উদ্দিন মোল্লা, মো. শাহ আলী ও মোস্তাফিজুর রহমান। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুঈনুল ইসলাম ও জাফর ইমাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক কুমার পাল এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে এনামুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

গবেষণা সম্পাদক হয়েছেন মো. মনিরুজ্জামান এবং সহ-গবেষণা সম্পাদক ফারুক হোসেন। সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আবু মুসা ও সহ-সম্পাদক নুরুল হুদা ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন ওয়াকিল আহমদ এবং সহ-সম্পাদক তৌহিদুর রহমান।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ফাতেমা খাতুন এবং সহ-সম্পাদক নাজমুন নাহার নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক হয়েছেন আব্দুল মালেক ও সহ-সম্পাদক এ মঈন খন্দকার।

এ ছাড়া নির্বাহী পর্ষদের সদস্য হিসেবে আরও ২৭ জন নির্বাচিত হয়েছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:০৭ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com