প | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২ টাকা ১৫ পয়সা। অর্থাৎ আয়ে সামান্য হ্রাস লক্ষ্য করা গেছে।
এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৯ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ২ টাকা ৫০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯১ পয়সা এ ক্ষেত্রেও কিছুটা কমেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ গ্রহণ ও এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।
Posted ১০:১৯ এএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity