বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
Share

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক মো. রমজান মিয়ার মরণোত্তর বীমাদাবির চেক তার মনোনিতক সহধর্মিণীর কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) রংপুরের ছোট মন্থনা এলাকায় মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২,০০,০০০ (দুই লাখ) টাকার মৃত্যুদাবির চেকটি প্রদান করা হয়।

মো. রমজান মিয়া ছিলেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান চৌধুরী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেডের অফিস পিয়ন। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি তার সহধর্মিণীর কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময়, কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, লাইফ বীমা শুধুমাত্র আর্থিক সুরক্ষা নয়, এটি পরিবারের জন্য একটি নির্ভরতার প্রতীক। এটি দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর দাবি পরিশোধের হার বর্তমানে ৯৭.৫০% এবং ভবিষ্যতেও গ্রাহকদের দ্রুত দাবি নিষ্পত্তির জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।- বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২৪ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com