শিরোনাম >>
শিরোনাম >>

এপ্রিলের ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ডলার

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

এপ্রিলের ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ডলার
Share

চলতি এপ্রিলের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে প্রবাহিত হয়েছে প্রায় ১০ কোটি ৩১ লাখ ডলার।

রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে। একই সঙ্গে আমদানি ব্যয় মেটানো ও সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিট্যান্স।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:১৬ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com