নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ জুন।
Posted ১০:১৫ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity