শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ব্র্যাক ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

ব্র্যাক ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য অর্থবছরে ব্যাংকটির আর্থিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা ঘোষিত লভ্যাংশেও প্রতিফলিত হয়েছে।

ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ১২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৬ টাকা ১৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে, যা ব্যাংকটির মুনাফা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

একই সঙ্গে শেয়ারপ্রতি নগদ অর্থ্ প্রবাহ (এনওসিএফপিএস) বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২ টাকা ৭২ পয়সা, যেখানে আগের বছরে এই সূচক ছিল ৫৪ টাকা ১৪ পয়সা।

এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩০ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com