সূচকের পতনে বেশিরভাগ শেয়ারে দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

সূচকের পতনে বেশিরভাগ শেয়ারে দরপতন
Share

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বাজারজুড়ে ছিল বিক্রির চাপ, যার ফলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে এবং লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। একইসঙ্গে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে নেমে এসেছে। অপরদিকে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ কমেছে ৮ দশমিক ৫৫ পয়েন্ট, অবস্থান করছে ২ হাজার ১৭ পয়েন্টে।

লেনদেনের চিত্রেও দেখা গেছে মন্দাভাব। দিনভর ডিএসইতে মোট ৯৫৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৮২ কোটি ৪২ লাখ টাকার তুলনায় কম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মোট ৩৯২টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১০২টি প্রতিষ্ঠানের, বিপরীতে ২২৩টির দর কমেছে। এছাড়া ৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৪ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com