নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
আর্থিক তথ্য অনুযায়ী, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের ২ টাকা ২৬ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ০৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
Posted ৯:৪৩ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity