শিরোনাম >>
শিরোনাম >>

যৌথ উদ্যোগে বহুতল ভবন নির্মাণে যাচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট

যৌথ উদ্যোগে বহুতল ভবন নির্মাণে যাচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাজধানীর বাড্ডায় নিজস্ব জমিতে যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ মে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার গুলশান থানাধীন বাড্ডা মৌজায় অবস্থিত কোম্পানির নিজস্ব জমিতে এ বহুতল ভবন নির্মাণ করা হবে। জমিটির হোল্ডিং নম্বর GA-72/1 এবং মোট আয়তন ১১৫ দশমিক ৫৬ শতাংশ।

কোম্পানিটি জানিয়েছে, প্রকল্পটি যৌথ উদ্যোগের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে এখনো সম্ভাব্য বিনিয়োগ ব্যয়, অংশীদার প্রতিষ্ঠানের নাম কিংবা প্রকল্পের সম্ভাব্য সময়সীমা প্রকাশ করা হয়নি।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪৩ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com