
প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 327 বার পঠিত

চলতি ২০২৫ সালের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ— জোয়েল মোকির, ফিলিপ আগিয়ো ও পিটার হাউইট।
তারা যৌথভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন “উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি (innovation-driven economic growth)” ব্যাখ্যা করার অসামান্য অবদানের জন্য।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার (১৩ অক্টোবর) এই পুরস্কারের ঘোষণা দেয়। পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা, যার অর্ধেক পাবেন মোকির এবং বাকি অর্ধেক ভাগাভাগি করবেন আগিয়ো ও হাউইট।
নোবেল কমিটি জানিয়েছে, এই তিন অর্থনীতিবিদের গবেষণা আধুনিক অর্থনৈতিক চিন্তায় নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে। তারা দেখিয়েছেন কীভাবে উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তন অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি সৃষ্টি করে এবং কীভাবে নতুন ধারণা পুরোনো প্রক্রিয়াকে প্রতিস্থাপন করে সামগ্রিক অর্থনৈতিক গতি বাড়ায়।
ক্রিয়েটিভ ডিসট্রাকশন তত্ত্বের মাধ্যমে তারা তুলে ধরেছেন যে নতুন উদ্ভাবন পুরনো পদ্ধতিকে প্রতিস্থাপন করলেও সেটিই দীর্ঘমেয়াদে উন্নয়নের মূল চালিকা শক্তি।
অর্থনীতিবিদদের মতে, এই তত্ত্ব উন্নয়নশীল দেশগুলোর জন্যও বড় দিকনির্দেশনা হতে পারে— কারণ উদ্ভাবন, শিক্ষা ও প্রযুক্তি বিনিয়োগই দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি গড়ে দেয়।

Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


