
| মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে— মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)। সুরুজের দগ্ধ হওয়ার পরিমাণ দুই শতাংশ এবং মামুনের শ্বাসনালীতে ইনজুরি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানার চারতলা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে রাসায়নিক গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার অক্সাইড রাখা ছিল।
ফায়ার সার্ভিস পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ১২টি ইউনিট কাজ করছে।”
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পর কার্যক্রম শুরু করে, এবং এখনও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে।

Posted ৪:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


