শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে মূল্যসংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয়: আইএমএফ

  |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   555 বার পঠিত

যুক্তরাষ্ট্রে মূল্যসংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয়: আইএমএফ

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যসংযোজিত (ভ্যালু অ্যাডেড) পণ্য রপ্তানিতে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই সূচকে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে, যেখানে শীর্ষে রয়েছে কম্বোডিয়া, আর তৃতীয় স্থানে ভিয়েতনাম।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে আইএমএফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যসংযোজিত পণ্য রপ্তানিতে কম্বোডিয়ার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ শতাংশ, বাংলাদেশের ২০ শতাংশ এবং ভিয়েতনামের‍১০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, মূল্য সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশের প্রধান অবদান তৈরি পোশাক খাতের। পাশাপাশি চামড়াজাত ও হস্তশিল্প পণ্যেও বাংলাদেশ এগিয়ে আছে। এসব খাতে ক্রমবর্ধমান মূল্য সংযোজনের ফলেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে।

আইএমএফ আরও জানায়, এশিয়ার দেশগুলোর রপ্তানির প্রধান বাজার ইউরোপ ও আমেরিকা। এসব অঞ্চলে রপ্তানি ও রেমিট্যান্স আয় বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রতিযোগিতায় দেশগুলোর মধ্যে মূল্য সংযোজন বাড়ানোর এক ধরনের প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় সর্বাধিক সাফল্য দেখিয়েছে কম্বোডিয়া, আর ঘনিষ্ঠভাবে পেছনে রয়েছে বাংলাদেশ।

এ ছাড়া প্রতিবেদনে বাংলাদেশের চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১:১১ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com