শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হজ গাইড নিবন্ধনে ৩০ নভেম্বর শেষ সময়: নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

  |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

হজ গাইড নিবন্ধনে ৩০ নভেম্বর শেষ সময়: নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

২০২৬ সালের হজ পরিচালনা কার্যক্রমের অংশ হিসেবে ৩০টি লিড এজেন্সির অধীন দেড় হাজারের বেশি হজ গাইডকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার (২৩ নভেম্বর) ৩০টি লিড হজ এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন (গাইডসহ) পবিত্র হজ পালন করবেন। এসব যাত্রীর সেবায় কাজ করবেন মোট ১ হাজার ৫৯১ জন হজ গাইড, যাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে ৩০টি লিড এজেন্সির অনুকূলে।

নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রতিটি হজ গাইডকে প্রাক-নিবন্ধনের পর সৌদি পর্বের আবশ্যিক ব্যয় এবং বিমানভাড়া বাবদ তিন লাখ ৫০ হাজার টাকা নির্ধারিত লিড এজেন্সির হজ কার্যক্রমের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এই অর্থ জমা দেওয়ার পরই তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, হজ গাইডদের প্রাক-নিবন্ধন ও অর্থ জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে। এ জন্য ই-হজ সিস্টেমে প্রয়োজনীয় পিআইডি অপশন সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১২:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(219 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com