শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

  |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   191 বার পঠিত

ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি জানান, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। চলাচলরত লঞ্চগুলোকে যেখানে রয়েছে, সেখানেই নিরাপদ স্থানে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে ঘন কুয়াশার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

সংঘর্ষে ‘জাকির সম্রাট-৩’ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। দুর্ঘটনার পর শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর লঞ্চ ‘অ্যাডভেঞ্চার-৯’ জব্দ করা হয়। এ ঘটনায় লঞ্চটির চারজন স্টাফকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘন কুয়াশার কারণে নৌপথে নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ সতর্ক অবস্থান নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

প্রতিদিনের অর্থনীতি/আর‌টি
Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com