
| রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 172 বার পঠিত

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারির জন্য ১২ কেজি এলপিজির দাম আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা, যা এবার ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছিল।

Posted ৯:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


