শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইপিএল’র সব খেলা সম্প্রচারে নিষেধাজ্ঞা

  |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   163 বার পঠিত

আইপিএল’র সব খেলা সম্প্রচারে নিষেধাজ্ঞা

আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। ফলে বিষয়টি বাংলাদেশের জনগণের মধ্যে ব্যথা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। এ সময় ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন তাকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, মুস্তাফিজুর রহমান আর তাদের স্কোয়াডে নেই।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ২:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com