শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা পেট্রোলিয়ামের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   251 বার পঠিত

মেঘনা পেট্রোলিয়ামের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান ফারজানা মমতাজের সভাপতিত্বে আয়োজিত সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশ নেন। সভায় পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।

এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। ২০২৪–২৫ অর্থবছরে ৬৬৪.৩২ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬১.৩৯ টাকা অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ‌্য, আজ কোম্পা‌নি‌টির ১০ম বিশেষ সাধারণ সভা সকাল সা‌ড়ে ১০টায় অনু‌ষ্ঠিত হয়। -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com