শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ম্যাক্স গ্রুপের দুই নৌ-কার্গো বীমা দাবি পরিশোধ করল দেশ জেনারেল ইন্স্যুরেন্স

  |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   558 বার পঠিত

ম্যাক্স গ্রুপের দুই নৌ-কার্গো বীমা দাবি পরিশোধ করল দেশ জেনারেল ইন্স্যুরেন্স

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ২০২৫ সালের ১৮ অক্টোবর সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ম্যাক্স গ্রুপের দুটি নৌ-কার্গো বীমা দাবি পরিশোধ করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম ম্যাক্স গ্রুপের পক্ষে উত্থাপিত দুটি নৌ-কার্গো বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে উত্থাপিত এই দাবির পরিমাণ ছিল যথাক্রমে ৬ লাখ ২৬ হাজার ৭৬ টাকা এবং ১০ লাখ ৮ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে মোট দাবি পরিশোধের অঙ্ক দাঁড়ায় ১৬ লাখ ৩৪ হাজার ২৭৬ টাকা।

কোম্পানি সূত্র জানায়, দাবি উত্থাপনের পরপরই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও সার্ভে রিপোর্ট প্রাপ্তির সঙ্গে সঙ্গেই দাবি নিষ্পত্তি করা হয়। গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধে অঙ্গীকারবদ্ধ দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এরই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সময়কালে কোম্পানিটি বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে মোট প্রায় ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে। পরিশোধিত দাবির মধ্যে অগ্নি বীমা, মোটর বীমা, মেরিন বীমাসহ অন্যান্য নন-লাইফ বীমা অন্তর্ভুক্ত রয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদ হুসেইন, ডিজিএম (কর্পোরেট ফিন্যান্স)। এছাড়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বিভাগীয় প্রধান (দাবি ও পুনঃবীমা) মোঃ জিয়াউল হক এবং ম্যাক্স গ্রুপের মুখ্য অর্থায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খান, ডিজিএম (টেকনিক্যাল) খালেদ বিন হোসেন ও সহ-ব্যবস্থাপক ইঞ্জি. রাহাদ আহমেদ রুমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম বলেন, গ্রাহকের দাবি দ্রুত ও ন্যায়সংগতভাবে পরিশোধ করাই আমাদের প্রধান অঙ্গীকার। বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে আমরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি।

ভবিষ্যতেও গ্রাহকবান্ধব বীমা সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com